বরগুনায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে মৃত বৃদ্ধ‌কে রা‌তের আধা‌রে দাফন

  • আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:০৩
  • 846 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:০৩
  • 846 বার পঠিত
বরগুনায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে মৃত বৃদ্ধ‌কে রা‌তের আধা‌রে দাফন

বরগুনা প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধকে কৌশলে ঢাকার কেরানীগঞ্জ থেকে নিয়ে এসে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদে রাতের আঁধারে তড়িঘড়ি করে দাফন করে স্বজনরা। এ ঘটনার পর থেকে ওই এলাকায় নানা গুঞ্জন ও আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত আল-বারাকা নামের একটি বেসরকারি হাসপাতালে মো. আমজেদ হোসেন (৭৮) দীর্ঘদিন ধরে জ্বর, ডায়রিয়া ও গলা ব্যথায় ভুগে মারা যান। মৃত্যু মো. আমজেদ হোসেন বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোমাদ্দার বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত দেহটি তড়িঘড়ি করে বেতাগীতে এনে রাতের আঁধারেই দাফন করায় এলাকায় সন্দেহের উদ্রেগ হয়। এ নিয়ে এলকার আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত আল-বারাকা হাসপাতালের মালিক মো. হেলাল উদ্দিন এবং মৃত ব্যক্তি একই এলকার বাসিন্দা হওয়ায় জ্বর, ডায়রিয়া ও গলা ব্যথায় মৃত্যুর উপসর্গ গোপন করে ভুয়া সার্টিফিকেট তৈরী করে। বিভিন্ন চেকপোষ্টে ওই সর্টিফিকেট দেখিয়ে মৃত ব্যক্তির লাশ এলাকায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মৃত আমজেদ হোসেনকে বাড়িতে এনে রাতের আঁধারেই দাফন করার বিষয়টি সকলের মনে কৌতূহল জাগায় । যার ফলে ঢাকায় খোঁজ নিলে জানতে পারি তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় বাসার মধ্যে অসুস্থ ছিলেন এবং ২৮ এপ্রিল বেলা সাড়ে ৩ টায় মারা যান।
বাসিন্দারা আরো বলেন, আমরা প্রশাসনকে খবর দিলেও তারা আসার আগেই দাফন করা হয়ে যায়। মৃত ব্যক্তির বাড়ির লোকজন সর্বদা ঘুরে বেড়াচ্ছেন এবং বাড়িটি লকডাউন পর্যন্ত করা হয়নি এ নিয়ে আমরা এলাকার সকলেই বেশ মরণাতঙ্কের মধ্যে রয়েছি।

এলাকার ইউপি সদস্য মো. মনিরুজ্জামান জামাল বলেন, আমি খবর পেয়েই বেতাগী থানায় ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493