বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন নারীর মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১১:১৮
  • 771 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১১:১৮
  • 771 বার পঠিত
বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক।। বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারীর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ২ সপ্তাহ আগে ওই নারী মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ১১ দিন আগে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর রক্তক্ষরণ দেখা দেওয়ায় গত ২৫ এপ্রিল তাকে ফের মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গত ২৬ এপ্রিল তাকে সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় ২৮ এপ্রিল তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান পরিচালক ডা. বাকির হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493