বরিশালে কওমী মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান দিলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৮:০৭
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৮:০৭
  • 757 বার পঠিত
বরিশালে কওমী মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান দিলেন জেলা প্রশাসক

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার ১০ উপজেলার ৭৮টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে ৭ লক্ষ ৮৫ হাজার টাকার অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান হস্তান্তর করেন।

আজ (৩০ই) এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয় কক্ষে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে তিনি ওই অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ সহ বিভিন্ন কর্মকতাগণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি
উপজেলা আগৈলঝাড়া উপজেলায় ৪ টি, বরিশাল সদর উপজেলায় ১৪ টি, বাবুগঞ্জ উপজেলায়
২ টি, বাকেরগঞ্জ উপজেলা ১১ টি, গৌরনদী উপজেলা ৭ টি, উজিরপুর উপজেলার ৪ টি,
বানারীপাড়া উপজেলার ২ টি, মুলাদী উপজেলা ১৫ টি, হিজলা উপজেলার ৫ টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ টি সহ ৭৮ টি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রাসার জন্য ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।
এসময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মাদ্রাসার পরিচালকদের টাকা উত্তোলন করে
শিক্ষার্থীদের হাতে টাকা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493