অবশে‌ষে চার‌দিন পর র‌য়েল‌সি‌টি হাসপাতা‌লের ৭ জ‌নের বিরু‌দ্ধে মামলা গ্রহন

  • আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৯:৫০
  • 793 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৯:৫০
  • 793 বার পঠিত
অবশে‌ষে চার‌দিন পর র‌য়েল‌সি‌টি হাসপাতা‌লের ৭ জ‌নের বিরু‌দ্ধে মামলা গ্রহন

ভুল চিকিৎসায় তরুণী মৃত্যুর ঘটনায় অ‌ভি‌যোগ দা‌য়ে‌রের চার‌দিন পর বরিশাল শহরের ‘রয়েল সিটি হাসপাতাল’র কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা নিল কোতয়ালি পুলিশ। এই মামলায় হাসপাতাল মালিক কাজী আফরোজা ও স্বামী ডা. রফিকুল ইসলাম বারীসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য তিনজন হ‌চ্ছেন বরিশাল প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া আফরোজ ও তার স্বামী সার্জন মনিরুল আহসান, রয়েল সিটির চিকিৎসক সজিব এবং হাসপাতা‌লের ২ কর্মকর্তা। গত ২৭ এপ্রিল দুপুরে ওই হাসপাতালে অপারেশন করার প্রাক্কালে সৌদি প্রবাসী সোনিয়া আক্তারের মৃত্যুর পরে স্বজনেরা অভিযোগ দা‌য়ের ক‌রেন। ত‌বে মামলা নি‌তে গড়িমসি করে আসছিল পুলিশ। জানা গেছে- সর্বশেষ পুলিশ কমিশনারের নির্দেশে ওসি অ‌ভি‌যো‌গের চারদিনের মাথায় মামলাটি বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত করা হয়।ঝালকাঠি জেলা সদরের বিনয়কাঠি ইউনিয়নের কালাম হাওলাদারের মেয়ে সোনিয়া প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া আফরোজের তত্ত্বাবধায়নে গত ২০ মার্চ ব্রাউন কম্পাউন্ড রোডের ‘রয়েল সিটি হাসপাতালে’ একটি কণ্যাসন্তান জন্ম দেন। দুদিন বাদে বাড়ি ফিলে গেলে কয়েক দিন পরে বিশর্ধ্বো তরুণীর পেটে অপারেশনস্থলে ব্যথা হলে তিনি ফের চিকিৎকের দ্বারস্থ হন। তখন তানিয়া আফরোজ তাকে পুনরায় অপারেশনের পরামর্শ দিয়ে একই হাসপাতালে ভর্তি হতে বলেন।তরুণী ফের ২৩ এপ্রিল রয়েল সিটিতে ভর্তি হলে তিনদিন পরে ২৭ এপ্রিল সকালে তাকে ডাক্তার তানিয়া আফরোজের অনপুস্থিতে হাসপাতাল মালিক ডাক্তার রফিকুল ইসলাম বারী, মনিরুল ইসলাম ও সজিবসহ অপারেশনের জন্য নিয়ে যান। অনেক অপেক্ষার পরে ৬ ঘণ্টার মাথায় বেলা দুইটার দিকে তরুণীকে অচেতন অবস্থায় বের করে দ্রুত শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু সেখানে নেওয়ার পরে চিকিৎসকেরা জানিয়ে দেয় অন্তত এক ঘণ্টা আগে তরুণীর মৃত্যু হয়েছে।এক সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকে ওপর চড়াও হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে।এরপর নিহ‌তের প‌রিবার থে‌কে হাসপাতা‌লের ৭ জ‌নের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। চার‌দিন পর অ‌ভি‌যোগ‌টি মামলা হিসা‌বে গ্রহন করা হল। এদিকে রয়েল হাসপাতালে তরুণী মৃত্যুর এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের পক্ষ থেকে প্রাণবিয়োয়ের ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই তথ্য বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার বাসুদেব কুমার নিশ্চিত করেন। কিন্তু তদন্ত শেষ না করে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493