পটুয়াখালীতে র‌্যাবের অভিযান॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৯:২৭
  • 901 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৯:২৭
  • 901 বার পঠিত
পটুয়াখালীতে র‌্যাবের অভিযান॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। ৩এপ্রিল (রবিবার) সকাল দশটার দিকে পটুয়াখালী র‌্যাব-৮ (সিপিসি-১) ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়।

র‌্যাব সুত্রে জানা গেছে, পটুয়াখালী সদরের পুরাতন বাজার এলাকার দোকানদার শ্রী অসিম বনিক (৫২) কে ২ হাজার ও হেতালিয়াঘাট এলাকার বেকারী ব্যবসায়ী মোঃ ফয়সাল সিকদার (১৮) কে ৩ হাজার টাকা সহ মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়। পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫/৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন। পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493