বরগুনায় ভরা পা‌নি‌তে খাল খনন

  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৮:৫১
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৮:৫১
  • 773 বার পঠিত
বরগুনায় ভরা পা‌নি‌তে খাল খনন

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলায় খাল খননে বিস্তার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪-৫ হাত পানির মধ্যে খাল খনন শুরু করে ঠিকাদার। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড খাল খনন স্থগিত করা হয়।
জানা যায়, বরগুনার পানি উন্নয়ন বোর্ড বেতাগী বিবিচিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া স্লুইসগেট থেকে দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ১.৮ কিলোমিটার খাল খননের নিমিত্ত ৬৬ লাখ ৫৫ হাজার টাকার দরপত্র আহ্বান করেন। ওই কাজের দায়িত্ব পান বরগুনার প্রথম শ্রেণির ঠিকাদার মো. হুমায়ুন কবির। ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত সহকারী সালাম শরীফ গত শুক্রবার থেকে ৪ থেকে ৫ হাত পানির মধ্যে খনন কাজ শুরু করেন।
নাম না প্রকাশের শর্তে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ঠিকাদার গভীর পানির মধ্যে খাল খনন কাজ করছেন এবং খনন কাজে দরপত্রে বর্ণিত সিডিউল অনুসারে গভীরতা ও চওড়া করা হচ্ছে না।
অনিয়মের বিষয়ে মো. সালাম শরীফ বলেন, খনন কাজে অনিয়ম হয়নি বরং আমি মূল ঠিকাদার হুমায়ুন কবিরের নির্দেশ অনুসারে কাজ করি।
এদিকে অনিয়মের বিষয় এলাকার সচেতন মহল গতকাল বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর গতকাল পাউবো’র সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন সরেজমিনে পরিদর্শনে এসে খনন কাজ বন্ধ করে দেয়।
পাউবোর সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, অনিয়মের অভিযোগে খাল খনন কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে খালের পানি সেচ কাজ চলছে এবং সেচের পরে খাল খননের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493