বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
এ এস সিফাত।। দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে ১ম সারির যোদ্ধা অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রেরণা ফাউন্ডেশন তাদের নিজস্ব উদ্যোগে ১ম বারের মতো হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে এবং তাদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের ১ম ব্যাচটির কিছু স্যাম্পল বিভিন্ন জেলায় বিতরণ করা হচ্ছে। প্রেরনা ফাউন্ডেশন ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে ৫ই মে মঙ্গলবার ১২টায় বরিশালে মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানির পক্ষ থেকে কোম্পানির বিজনেস ম্যানেজার মোঃ মারুফ হোসেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম এর হাতে তুলে দেন।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রশাসনের সকল কর্মকর্তারা এটি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিশ্চয়ই এমন পরিস্থিতিতে এটি প্রেরণা ফাউন্ডেশন ও জে আহমেদ কোম্পানির একটি মহান উদ্যোগ।
এছাড়া মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানির পক্ষ থেকে বরিশালে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাঠ পর্যায়ে পন্য বিপননকারী কর্মীদের মাঝেও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।