বেড়েই চলেছে করোনা রোগী, একদিনে শনাক্ত ৭৮৬ জন

  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৫:২৫
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৫:২৫
  • 760 বার পঠিত
বেড়েই চলেছে করোনা রোগী, একদিনে শনাক্ত ৭৮৬ জন

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭৮৬ জন এবং মারা গেছে ১ জন। সুস্থ হয়েছে ১৯৩ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭১১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭৮৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন।’

অধ্যাপক নাসিমা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১ জন। তার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। তিনি একজন পুরুষ। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৮৩ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৪০৩ জন’ যোগ করেন তিনি।

এর আগে, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৮৮ জন আর মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৬৬৫ জন, মারা যায় ২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493