দেশের দুর্যোগে আনসার-ভিডিপি সদস্যদের ভুমিকা অনেক- এমপি জ্যাকব

  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৯:২১
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৯:২১
  • 790 বার পঠিত
দেশের দুর্যোগে আনসার-ভিডিপি সদস্যদের ভুমিকা অনেক- এমপি জ্যাকব

ভোলা প্রতিনিধি ।। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশের যে কোন দুর্যোগকালিন সময়, যে কোন সমস্যা, বিশেষ করে জননিরাপত্তা এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে আনসার-ভিডিপি বাহিনীর ভুমিকা অনেক।
এক কথায় এ মানুষকগুলো সেবক, তারা জনগনের সেবার কাজে নিজেদেরকে উৎসর্গ করে দেয়। কিন্তু দু:সময়ে তারা কারো কাছে যেতে পারেনা, আমি সেই সব মানুষের পাশে এসে দাড়িয়েছি।
‘মানুষ মানুষের জন্য কর্মসূচীর’ আওতায় মঙ্গলবার সকালে চরফ্যাশনে আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরনকালে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে আমি সকল শ্রেনী পেশার মানুষের পাশে এসে দাড়িয়েছি। বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু।
বিএনপির সমালোচনা করে জ্যাকব বলেন, এখানে আরো একজন সাবেক সংসদ সদস্য ছিলেন, তিনি ভোটের সময় চরফ্যাশনে আসেন। একটি মানুষকেও সহযোগীতা করেননি। আমি শুধু সু-সময়ে নয়, মানুষের সংকটের সময়ও পাশে দাড়িয়েছি।
সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, নিজের, পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ্য থাকতে হবে। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে। দেশে যতবড় দুর্যোগ আসুক, শেখ হাসিনার সরকার ক্ষমতায় কাউকে না খেয়ে থাকতে হবে না।
পরে এমপি জ্যাকব চরফ্যাশনে ২১টি ইউনিয়নের এক হাজার আনসার-ভিডিপি ও ২শত চৌকিদার-দফাদার সদস্যদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরন করেন। চরফ্যাশন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এছাড়াও তিনি গত ৩দিনে উপজেলার ১০ হাজার পরিবার এবং ২৮টি কওমি মাদরাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান প্রদান করেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও নির্বিাহী কর্মকর্তা রুহুল আমিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493