লালমোহনে ব্যবসায়ীর ঘর থেকে চাল উদ্ধার করলেন এমপি শাওন

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৮:২৩
  • 804 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৮:২৩
  • 804 বার পঠিত
লালমোহনে ব্যবসায়ীর ঘর থেকে চাল উদ্ধার করলেন এমপি শাওন

ভোলার লালমোহনে এক ব্যবসায়ীর বসত ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিকে খবর দিলে তিনি চালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী সামছুদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পাওয়া যায়।
এব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমার নির্বাচনী এলাকার লালমোহন-তজুমদ্দিনের কেউ যদি অনিয়মের সাথে জড়িত থাকে, সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। কোনো অপরাধকেই সমর্থন করতে নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493