ব‌রিশা‌লে নতুন ১ জন সহ ক‌রোনা আক্রান্ত ৪৯/ সুস্থ্য ৩০ জন

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২২:০৯
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২২:০৯
  • 774 বার পঠিত
ব‌রিশা‌লে নতুন ১ জন সহ ক‌রোনা আক্রান্ত ৪৯/ সুস্থ্য  ৩০ জন

বরিশাল জেলায় নতুন করে আরো ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তি‌নি নগরীর বাংলাবাজার এলাকার বা‌সিন্দা। এ নি‌য়ে জেলায় অদ্যাবধি ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সা‌থে
নতুন করে আরো ২ জন ব্যক্তি সুস্থ হয়েছে। জেলায় মোট ৩০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫ জন, উজিরপুর ও গৌরনদী উপজেলার প্রত্যেকটিতে ৪ জন, ,হিজলা উপজেলায় ৩ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ১ জন সহ মোট ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গতকাল ৬ মে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ৪ জন), ৫ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493