পিরোজপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার প্রদান

  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৫:১৫
  • 916 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৫:১৫
  • 916 বার পঠিত
পিরোজপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার প্রদান

এ এস সিফাত।। করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে ১ম সারির যোদ্ধা অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রেরণা ফাউন্ডেশন তাদের নিজস্ব উদ্যোগে ১ম বারের মতো হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে এবং তাদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের ১ম ব্যাচটির কিছু স্যাম্পল বিভিন্ন জেলায় বিতরণ করা হচ্ছে। প্রেরনা ফাউন্ডেশন ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে ৭ই মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুরে মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানির পক্ষ থেকে কোম্পানির বিজনেস ম্যানেজার  মারুফ হোসেন প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার “শুদ্ধ” পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম এর হাতে তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, জে আহমেদ এন্ড কোম্পানির পিরোজপুরের সেলস ম্যানেজার মোঃ মামুন ।

এ বিষয়ে মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানির বিজনেস ম্যানেজার  মারুফ হোসেন জানান, করেনা ভাইরাসের সংক্রমণ থেকে এই দপ্তরের সকল কর্মকতাদের সচেতন করতে ও তাদের নিরাপদে রাখতে প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার “শুদ্ধ” বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া মেসার্স জে আহমেদ এন্ড কোম্পানির পক্ষ থেকে বরিশালে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাঠ পর্যায়ে পন্য বিপননকারী কর্মীদের মাঝেও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493