ভোলায় অস্ত্র-গুলি ও মাদকসহ ২৫ মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৬:০৬
  • 872 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৬:০৬
  • 872 বার পঠিত
ভোলায় অস্ত্র-গুলি ও মাদকসহ ২৫ মামলার আসামী গ্রেফতার

ভোলায় অস্ত্র-গুলি ও মাদকসহ ২৫ মামলার সাজাপ্রাপ্ত আসামী বাদশা মিয়া ওরফে আবুল বাসার শিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি শুটারগান, একটি একনলা বন্ধুক, ৪ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা মিয়া ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দাইমুদ্দিন শিকদারের ছেলে। শুক্রবার দিবাগত রাতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার রাজাপুর থেকে তাকে গ্রেফতার করে।
শনিবার সকালে র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‍্যাব-৮ এর সদস্যরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন থেকে নাশকতার প্রস্তুতিকালে শুটারগান, একনলা বন্ধুক, গুলি ও ইয়াবাসহ বাদশা মিয়া ওরফে আবুল বাসার শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোলা থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ ও চাঁদাবাজীসহ ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে গ্রেফতারকৃত বাদশা মিয়া ওরফে আবুল বাসার শিকদারকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে র‌্যাব-৮ একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করেছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493