ভোলায় জেলা পরিষদ ও গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিরতণ

  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:২৫
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:২৫
  • 798 বার পঠিত
ভোলায় জেলা পরিষদ ও গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিরতণ

ভোলা প্রতিনিধি।। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে ১শ কোরআনে হাফেজেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়াও অসহায় ও দরিদ্র সংগ্রামী ২ শতাধিক সদস্যদের মাঝে ত্রাণ ও নগত অর্থ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক  বোরহানউদ্দিনের পক্ষিয়া শাখা।

রবিবার সকালে ভোলা জেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে  জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।  এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা  মাহামুদুর রহমান,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুসসহ প্রমূখ। এসময় তাদের মাঝে চাল, ডাল, বুট, আলু, চিনি, তৈল, পেয়াজ, খেজুঁর বিরতণ করা হয় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনা ভাইরাসের কারনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে কোরআন এ হাফেজ রাও এক রকম কর্মহীন হয়ে পরে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশে দাড়িঁয়েছি।

অপরদিকে  রবিবার দুপুরে  ভোলার বোহরনাউদ্দিন উপজেলায় গ্রামীণ ব্যাংক পক্ষিয়া শাখার উদ্যোগের অসহায় ও দরিদ্র সংগ্রামী প্রতি সদস্যকে ৩০ কেজি করে চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পেঁয়াজ, ৪ টি সাবান, ২ কেজি লবন, ২ লিটার তেল ও ৬ শ’ নগত টাকা বিরতণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিনের এরিয়া ম্যানেজার এসকে আব্দুল আজিজ, পক্ষিয়া শাখার ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানসহ প্রমূখ।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493