সিটি করপোরেশন থেকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে

  • আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৭:৩৭
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৭:৩৭
  • 754 বার পঠিত
সিটি করপোরেশন থেকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে

সিটি করপোরেশন থেকে আবেদনকারীকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে। একই সময়ের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে। ব্যবসা ও বিনিয়োগকে সহজতর করতে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা জারি হয়েছে। রবিবার এ বিধিমালার গেজেট প্রকাশিত হয়।
‘ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮’-এর ধারা ১১ এর ক্ষমতা বলে এই ‘ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা ২০২০’ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জিয়াউল হক স্বাক্ষরিত এ বিধিমালায় দিন বলতে কার্যদিবসকে বোঝানো হয়েছে।
নতুন বিধিমালায় কোম্পানি নিবন্ধনে একদিনের মধ্যেই নামের ছাড়পত্র, সার্টিফিকেট অফ ইনকরপোরেশন, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস প্রদান, তিন দিনের মধ্যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুমোদন, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অনুমোদন ও মূলধন বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন প্রদান এবং সাত দিনের মধ্যে শেয়ার ট্রান্সফার, মেমোরেন্ডাম/আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সংশোধনী ও পরিচালক পরিবর্তন প্রস্তাব অনুমোদন দিতে হবে।
ভূমি ক্রয়ের নিবন্ধনের ক্ষেত্রে একদিনের মধ্যে ক্রয় দলিল/ইজারা চুক্তিনামা রেজিস্ট্রেশন/ বায়না দলিল/ ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধ এবং ২৮ দিনের মধ্যে নামজারী ও জমা খারিজ আদেশ প্রদান করতে হবে।
বিধিমালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেবাসমূহের মধ্যে একদিনের মধ্যে শিল্প রেজিস্ট্রেশন, নিবাসী/অনাবাসী ভিসা/ ভিসা অন অ্যারাইভাল সুপারিশ (শিল্প), ইমপোর্ট পারমিটের সুপারিশ, মূলধনী যন্ত্রপাতি আমদানি সনদ প্রদান, নিয়ন্ত্রিত পণ্য আমদানি সুপারিশ, নিবন্ধনপত্র সংশোধনী প্রদান, তিন দিনের মধ্যে শিল্পের নতুন কর্মানুপতি পত্র প্রদান ও নবায়ন, সাত দিনের মধ্যে ফরেন রেমিট্যান্স প্রদানের অনুমতি দান, ১৫ দিনের মধ্যে ব্রাঞ্চ লিয়াজোঁ ও বাণিজ্যিক অফিস স্থাপনের অনুমতিপত্র প্রদান এবং ১৬ দিনের মধ্যে বাণিজ্যিক নতুন কর্মানুমতি পত্র প্রদান ও নবায়ন করতে হবে।
এতে ক্যাটাগরি ভেদে সাত থেকে ৪৫ দিনের মধ্যে পরিবেশের ছাড়পত্র প্রদান নবায়নের কথা বলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493