বরিশাল ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দৌলতখান প্রতিনিধি।। ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে জুয়েল (২৫) নামের এক পিক-আপ ভ্যান চালককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকাল ৫টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তোফায়েল হাজি বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ ওরফে সিজন আলী মিয়ার ছেলে জুয়েলের সাথে সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাবুল মাঝির সাথে তুচ্ছ বিষয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাবুল মাঝি স্থানীয় রতনসহ ১০/১২ জন নিয়ে জুয়েলকে পিক-আপ ভ্যান থেকে টেনে হিঁছড়ে নামিয়ে মারধর করে পার্শ^বর্তী পুকুরে ফেলে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে তার মাথায়
গুরুতর জখম হয় । পরে স্থানীয় এক মহিলা জুয়েলকে পুকুর থেকে উদ্ধার করে । পরে জুয়েলের আত্মীয় কাদের তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করেন। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নান্নু মিয়া অটোরিক্সাযোগে দৌলতখান বাজারে যাওয়ার পথে জুয়েলের আত্মীয়রা তাকে জুয়েলের ওপর হামলা ও মারধরের বিয়য়টি জানান। ওই সময় তারা নান্নু
মেম্বারের সাথে তর্কে জড়িয়ে পড়ে । একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই অটোরিক্সায় মুক্তিযোদ্ধা
রুহুল আমিন ছিলেন। তবে তাঁকে কেউ মারধর করেননি বলে জানান আ’লীগ নেতা সিজন আলী মিয়া। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির সাথে জড়িত । আমি কোনো অন্যায়ের সাথে জড়িত নই। বিনা অপরাধে ইউপি সদস্য নান্নু মিয়ার উপস্থিতিতে আমার ছেলেকে মারধর করা হয়েছে। তিনি আরো বলেন, বাবুল মাঝি আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই পিটিয়ে পানিতে ফেলে দিয়েছে। । এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আমি ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে ইউপি সদস্য নান্নু মিয়া বলেন, সন্ধ্যার পর দৌলতখান বাজারে যাওয়ার পথে জুয়েলের বাড়ির এলাকায় আমার ওপর হামলা করা হয়েছে । এ ব্যাপারে অভিযুক্ত বাবুল মাঝির সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।