ব‌রিশা‌লে ‌আক্রান্ত না‌র্সের ২ শিশুসহ প‌রিবা‌রের ৪ জন ক‌রোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মে ১১ ২০২০, ২৩:১৮
  • 859 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১১ ২০২০, ২৩:১৮
  • 859 বার পঠিত
ব‌রিশা‌লে ‌আক্রান্ত না‌র্সের ২ শিশুসহ প‌রিবা‌রের ৪ জন ক‌রোনায় আক্রান্ত

ব‌রিশা‌লে আক্রান্ত এক সে‌বিকার প‌রিবা‌রের দুই শিশু সন্তানসহ প‌রিবা‌রের ৪জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। এছাড়া আরও একজনসহ ২৪ঘন্টায় মোট ৫ জন আক্রান্ত হ‌য়ে‌ছে ব‌লে জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে। নতুন আক্রান্ত ৫জনই ব‌রিশাল মহানগীর বা‌সিন্দা।
এই নি‌য়ে ব‌রিশা‌ল জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। জেলা প্রশাস‌নের তথ্যানুসা‌রে নতুন আক্রান্ত ৫ জ‌নের ম‌ধ্যে একজন পুরুষ বয়স (৩২), বাকি চারজন হলেন পূর্বে আক্রান্ত শেবাচিমে কর্মরত নার্সের পরিবারের সদস্য। এদের ম‌ধ্যে শিশু দুইজন একজন মেয়ে বয়স (৫), ছেলে একজন বয়স (৩), নারী বয়স (৫০), পুরুষ বয়স (৬৫) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে এ‌দের রিপোর্ট পজেটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই পাঁচজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত বরিশাল জেলায় ২২ জন নারী এবং ৩৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর ম‌ধ্যে বরিশাল মহানগরী ২২, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৪জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ২জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ১জন এবং আগৈলঝাড়া ১জন করোনা রোগী শনাক্ত করা হয়। অাক্রান্তদের ম‌ধ্যে এখন পর্যন্ত মোট ৩৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493