মহিপুরে ১১’শ জেলের মাঝে স্বচ্ছভাবে চাল বিতরণ

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৫:৪৩
  • 892 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৫:৪৩
  • 892 বার পঠিত
মহিপুরে ১১’শ জেলের মাঝে স্বচ্ছভাবে চাল বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে ১১’শ জেলের মাঝে ৮০কেজি করে
ভিজিএফ ও ভিজিডির চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। মহিপুর সদর থানা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্ডধারী জেলেদের মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় জেলে কার্ডধারী কয়েকজন পুরুষ ও মহিলা চাল না পাওয়ার অভিযোগ করলে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের মেম্বররা জানান, বরাদ্ধ কম থাকায় প্রায় পাঁচ শতাধিক কার্ডধারী জেলেকে ভিজিএফ এর দিতে পারেনি তারা। তবে এদেরকে রেশন কার্ড, বয়স্কভাতা, ত্রান সহায়তা করার মাধ্যমে সমন্নয় করা হয়েছে।

মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার বলেন, এ ইউনিয়নে কার্ডধারী প্রায় আড়াই হাজার জেলে রয়েছে। দুই দফায় প্রায় দুই হাজার জেলেকে ভিজিএফ এর চাল দেয়া হয়েছে। বাকি জেলেদের বয়স্কভাতা,রেশণ কার্ড সহ অন্যান্য ত্রান সহায়তা করা হয়েছে। সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে স্বচ্ছভাবে প্রত্যেকের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের তদারকির দায়িত্বে থাকা কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ জানান, বুধবার সকাল থেকে প্রশাসনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১শত কার্ডধারী জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আড়াই হাজার কার্ডধারী জেলের মধ্যে দুই হাজার জেলে বিজিএফ ও ভিজিডি চাল পেয়েছে। চাল বিতরণে কোন ধরণের অনিয়ম হয়নি। স্বচ্ছতার সাথে প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493