৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৯:৪৫
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৯:৪৫
  • 829 বার পঠিত
৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে সরকার। এছাড়াও ঈদে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশের কথাও রয়েছে।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদের আগের চারদিন, ঈদের দিন এবং ঈদের পরের দুদিন, এই সাতদিন সব ধরনের যানবাহন চলাচলে কঠোরতা অবলম্বন করা হবে। এই সাতদিন প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেয়া হবে না।তিনি আরও জানান, যে যেখানে অবস্থান করছেন, এবার সেখানেই তাকে ঈদ করতে হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুললে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।

২৫ মে ঈদ হবে এমনটা ধরে নিয়ে আগামী ২৪, ২৫ ও ২৬ মে রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ২৬ মে হলে ছুটি একদিন বেড়ে ২৭ মে-তেও ঈদের ছুটি থাকবে।

এর আগে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা আছে। ২১ মে শবে কদর এবং ২২ ও ২৩ মে শুক্র-শনিবারের সাধারণ ছুটি। ২৪ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493