বরিশালে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৩১
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৩১
  • 733 বার পঠিত
বরিশালে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক।। বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো এক স্বাস্থ্যসেবীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।
সে বরিশাল সদর জেনারেল হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। তার বয়স ৪৮ বছর। এনিয়ে বরিশাল জেলায় ৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়াসেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, হাসপাতালের কোনো অংশই লকডাউন করা যাবে না। তাই টেকনোলজিস্টের অবস্থানস্থল বিলিসিং ছিটিয়ে ভাইরাস মুক্ত করে স্বাস্থ্যসেবার কাজ চালিয়ে নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে কর্মরতদের কোয়ারান্টিনে পাঠানোর পাশাপশি তার সংস্পর্শে যারা ছিল তাদের চিহ্নত করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হবে।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ব্যক্তির অবস্থান অনুযায়ী তার বাড়ি লকডাউন করা হয়েছে। পশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তার অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493