কলাপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৪১
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১১:৪১
  • 735 বার পঠিত
কলাপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই রোগীর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তির সংস্পর্শে আসা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক ও চারজন নার্সকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি কলাপাড়া পৌর শহরের একজন মাছ ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। ১০ মে জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১১ মে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ মে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493