খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৯:৪৭
  • 1053 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৯:৪৭
  • 1053 বার পঠিত
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক ্ আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন এডভোকেট খোরশেদ আলম খান।

এছাড়া খালেদা জিয়ার আপিল শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ শতাধিক আইননজীবী।

এর আগে গত ২৫শে নভেম্বর খালেদা জিয়ার এই জামিন আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য আসলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বলেন, ‘এটি আমরা পূর্ণাঙ্গ বেঞ্চে (আপিল বিভাগের ছয় বিচারপতি) শুনবো।’ এরপর জামিন আবেদনের বিষয়টি শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493