বরিশালে শিশুর ফোন কলের পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যেগে খাদ্য পৌছে গেলো ঘরে

  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৭:২৯
  • 1102 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৭:২৯
  • 1102 বার পঠিত
বরিশালে শিশুর ফোন কলের পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যেগে খাদ্য পৌছে গেলো ঘরে

স্টাফ রিপোর্টার: বাবা ক্ষুদ্র চা দোকানী। মা একটি টেইলার্সের শ্রমিক। তাদের আয়ে বাসাভাড়া সহ ২ বোন ও বাবা-মায়ের ভরনপোষন। ১০ম এবং ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই বোনের লেখাপড়ার খরচও চলে বাবা-মায়ের আয়ে। করোনার কারনে গত প্রায় ২ মাস ধরে কাজ বন্ধ বাবা-মায়ের।

চারিদিকে জনপ্রতিনিধি সহ বিত্তবানরা অনেক খাদ্য সহায়তা প্রদান করলেও ইজ্জতের কারনে চাইতে না পাড়ায় এই পরিবারটির ভাগ্যে জোটেনি কিছুই। এ কারনে ওই পরিবারে মেনে আসে চরম বিপর্যয়। অনাহারে-অর্ধাহারে কাটছিলো তাদের দিনকাল।

এ অবস্থায় নগরীর ৯৯ নম্বর বগুড়া নথুল্লাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীতে পড়ুয়া ছোট মেয়েটি এক প্রতিবেশীর কাছ থেকে বরিশাল সদর আসনের সংসদ সদস্যের মুঠোফোন নম্বর নিয়ে সাহস করে ফোন দিলেন তাকে।

বুধবার রাত ৮টার দিকে ওই শিশুর ফোন পেয়ে তাদের পরিবারের দুরাবস্থার কথা শোনেন সদর আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

নিজে ঢাকায় থাকলেও ব্যক্তিগত একান্ত সচিবের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বৈদ্যপাড়া মোড়ে ওই শিশুটির ভাড়া বাসায় খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন প্রতিমন্ত্রী।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিড়া।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493