বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:১৪
  • 748 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৪:১৪
  • 748 বার পঠিত
বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাত ও শুক্রবার (১৫ মে) ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন থেকে আসা এক নারী গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। এরপর গত ১৪ মে দিনগত রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

অপরদিকে বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে তাকে ভর্তি করা হয়। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বরিশাল জেলায় এ পর্যন্ত ২৫ জন নারী ও ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত সাতজন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ৫০ থেকে তার ঊর্ধ্বে ১৩ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493