ভোলায় শত শত হাঙ্গর নিধন করে তৈরি করা ২১ ব্যারেল তেল জব্দ

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৭:৫৩
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৭:৫৩
  • 760 বার পঠিত
ভোলায় শত শত হাঙ্গর নিধন করে তৈরি করা ২১ ব্যারেল তেল জব্দ

ভোলার চরফ্যাশনের সাগার মোহানায় শত শত হাঙ্গরপোনা নিধন করে তা দিয়ে তৈরি করা হচ্ছে তেল ও শুঁটকি।
বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন স্টাফরা উপজেলার আহমদপুর ইউনিয়নের মায়াব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার হাঙ্গরপোনা ও ২১ ব্যারেল তেল জব্ধ করেন।তবে অভিযানের আভাস পেয়েই চক্রের হোতারা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ এলাকার আনোয়ার হোসেন, ইয়াছিন ও আলমগীর এ চক্রের সঙ্গে জড়িত।

রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হাঙ্গরপোনা ও তেল উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মীরা জব্দকৃত হাঙ্গরপোনা মাটিতে পুঁতে দিয়ে নষ্ট করেন।

বন বিভাগ স্টাফ সুমন দাস জানান, ঝুঁকি নিয়েই ওই এলাকায় অভিযান চালাই। এসব হাঙ্গর শুঁটকি ও তেল বিদেশে পাচার করা হয় বলে মনে করছে স্থানীয়রা ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493