বরগুনায় সাংবা‌দিক সুমন সিকদাররর জা‌মিন

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২০:৫১
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২০:৫১
  • 777 বার পঠিত
বরগুনায় সাংবা‌দিক সুমন সিকদাররর জা‌মিন

বরগুনা প্রতিনিধি : ভুক্তভোগী এক তরুণীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক সুমন সিকদারকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৪ মে বিকেলে এ জামিন আবেদন মঞ্জুর করেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভার্চুয়াল আদালত-১। সুমন সিকদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইমুল ইসলাম রাব্বী।
এর আগে গত ৬ মে বুধবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় এক তরুণীর দায়ের করা মামলায় ওই দিনই রাত ১১টার দিকে ওই মামলার আসামি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বর্তমান এর বরগুনা প্রতিনিধি মীর জামাল (২৮), নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, বাংলা ট্রিবিউন এবং দৈনিক দেশ রূপান্তরের বরগুনা প্রতিনিধি সুমন সিকদারসহ (২৭) রমিজ জাবের টিংকু (৩৫) এবং ছগির হোসেন (৩০) নামের মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণীতে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাসায় মীর জামাল ও সুমন সিকদারসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল অনধিকার প্রবেশ করে তার এবং তার মা ও ভাইবোনসহ পরিবারের সবার ভিডিওচিত্র ধারণ করে। এ সময় তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকিও দেয় তারা। পরে সেসব ভিডিও এডিট করে একাধিক সামাজিক যোগাযোগ মাধমে ‘মা ও মেয়ের দেহব্যবসা জমজমাট’ শিরোনামে প্রকাশ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493