বরগুনায় সরকারী কর্মকর্তা ক‌রোনায় আক্রান্ত/ তিন বা‌ড়ি লগডাউন

  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২১:৫৮
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২১:৫৮
  • 790 বার পঠিত
বরগুনায় সরকারী কর্মকর্তা ক‌রোনায় আক্রান্ত/ তিন বা‌ড়ি লগডাউন

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার এক সরকারি কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাসাসহ তিনটি বাড়ী লকডাউন করে দিয়েছেন।
আক্রান্ত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেসনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বরগুনা সদর উপজেলা ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, বরগুনা জেলা সঞ্চয় অফিসের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বরগুনা পৌর শহরের কাঠপট্রি এলাকায় ওই অফিস ।
সম্প্রতি তিনি ভোলা জেলা থেকে বরগুনায় আসেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে দুই দিন আগে বরগুনা জেনালের হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওই দিনই তার নমুনা বরিশাল ল্যাবে পাঠানো হয়।
আজ শনিবার দুপুরে তার নমুনা প্রতিবেদন বরগুনা সিভিল সার্জন কাযালয়ে আসে। তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আক্রান্তের ঘটনায় ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা প্রশাসন তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছেন।
করোনা রোগীর সংখ্যা বেরে যাওয়ায় ১৮ এপ্রিল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলাকে লকডাউন ঘোষনা করেন।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ২৩০ জনের নমুনা পাঠানো হয়েছিলো। যাদের মধ্যে ১ হাজার ১১০ জনের ফলাফল পাওয়া গেছে। বরগুনার করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন। ২ জন মৃত্যুবরন করেছেন। ১২ জন চিকিৎসাধীন। তিনি আরও বলেন বরগুনা জেলার মধ্যে সদর উপজেলা করোনা ঝুঁকিতে রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৬, আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন।আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন।
এদিকে জেলা সঞ্চয় অফিসের কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার খবরে ওই অফিসের সহকারী পালিয়ে গেছেন। আর অফিসটি লকডাউন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493