পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার-৩

  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৬:৫৪
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৬:৫৪
  • 786 বার পঠিত
পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার-৩

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা। এঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ, আল-আমিন ও মেহেদী হাসান নামে তিন
কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। আটকের মধ্য ফিরোজ আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার শেষ সন্ধ্যায় সদর উপজেলার টাউন কালিকাপুরের দক্ষিন শারিকখালীর মুচিরপুল নামক এলাকায় এঘটনা ঘটে। নিহত রুবেলের চাচা হাবিবুর রহমান বাদী হয়ে সাত জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত রুবেলের চাচা হাবিবুর রহমান ঘটনার বরাদ দিয়ে জানান-ওই এলাকার পার্শ্ববর্তী বড় আউলিয়াপুর গ্রা‌মের একটি মা‌ঠে ফুটবল খেলা
চলাকালীন সম‌য়ে নিহত রুবেলের প্রতিবন্ধী ছোট ভাই জুয়েলকে মারধোর করে কয়েক যুবক। ভাইকে মারধোরের ঘটনায় রুবেল প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায় খেলার স্থান থেকে কিছু দুর চলে আসলে প্রতিপক্ষরা লাঠিশোটা নিয়ে পিছন থেকে হামলা করে। এসময় প্রতিপক্ষের মধ্য কলেজ ছাত্র
মনজুরুল, তামিম, মেহেদী হাসানসহ তাদের সহযোগীরা রুবেলকে কাঠের গুড়া দিয়ে মাথায় মারাত্মক আঘাত করে। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পরলে স্বজনা তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পরে রুবেল মারা যায়।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান খুনের ঘটনায় নিহত যুবকের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের
করেছেন। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493