গরীবের কোন দল নেই- তোফায়েল আহমেদ

  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ২০:২৭
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৬ ২০২০, ২০:২৭
  • 787 বার পঠিত
গরীবের কোন দল নেই- তোফায়েল আহমেদ
ভোলা প্রতিনিধি।। আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ কার্যক্রমে নিয়োজিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নিষ্ঠার সাথে, সততার সাথে ত্রাণ বিতরণ করতে হবে। মনে রাখতে হবে গরীব গরীবই। তার কোন দল নাই। দলমত নির্বিশেষে সকল মানুষ যাতে ত্রাণ পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কোন অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার দুপুরে ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি এ সময়  আরও বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখান থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল বা ঢাকায় পাঠাতে কষ্ট হয় বিধায় ভোলায় সেম্পল ৪টি কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ আরও বলেন, অচিরেই ভোলায় করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব স্থাপন করা হবে।
আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সাথে ভোলা, বোরহানউদ্দিন ও দৌলতখান হাসপাতালে ৩টি বুথ উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তোফায়েল আহমেদ ভোলা জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামনের সারিতে থেকে নিরলস কাজ করে যাওয়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশসংসা করেন এবং তাদেরকে ধন্যবাদ জানান।
তোফায়েল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। রাজনীতিবিদরা দেশ স্বাধীন করেছে। দেশের সকল দুর্যোগে রাজনীতিবিদরাই দেশবাসীর পাশে ছিল। বর্তমান করোনা পরিস্থিতিতেও রাজনীতিবিদরাই দেশবাসীর পাশে রয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী অনেকগুলা নির্দেশনা দিয়েছেন। যথাযথভাবে যদি আমরা যদি সেই নির্দেশনাগুলো মেনে চলতে পারি তা হলে মনে করি আমাদের সমস্যা হবে না।
তিনি আরও বলেন, এ পর্যন্ত তার ব্যক্তিগত উদ্যোগে ভোলা সদর উপজেলায় ৩০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা করা হয়েছে। ৪র্থ দফায় আবার ১০ হাজার পরিবারকে ত্রাণ দেয়া হবে। আর এভাবে বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাসনসহ গোটা জেলায় এমপি আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সারা দেশের প্রায় সকল সংসদ সদস্যই যার যার এলাকায় কাজ করে যাচ্ছেন। এ ছাড়া সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোলাতে ব্যাপক ত্রাণ এসেছে। এ সময় তিনি আরও বলেন, করোনা থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.সিরাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493