ফের মনপুরায় ঢাকা ফেরত নতুন ২ জনের করোনা শনাক্তে ১৪ ঘর লকডাউন

  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৫:৫৮
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৫:৫৮
  • 772 বার পঠিত
ফের মনপুরায় ঢাকা ফেরত নতুন ২ জনের করোনা শনাক্তে ১৪ ঘর লকডাউন

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার বিচ্ছিন্ন মনপুরায় ঢাকা ফেরত নতুন দুইজনের করোন শনাক্ত হওয়ায় দুই ইউনিয়নের ১৪ টি ঘর লকডাউন করলো উপজেলা প্রশাসন। নতুন আক্রান্ত দুইজন সুস্থ্য রয়েছেন ও কোন উপসর্গ নেই বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রশীদ।
এদিকে, রবিবার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ সাব্বির হোসেন ও ডাঃ রাফেদুল ইসলাম, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল ও পুলিশের এস.আই সঞ্জীব চন্দ্র দাস, এস.আই আহসান নতুন আক্রান্তদের ঘরসহ দুই ইউনিয়নের ১৪ টি ঘরের সামনে লাল পতাকা টানিয়ে লকডাউন করে। এর মধ্যে হাজিরহাট ইউনিয়নে চারটি ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১০ টি ঘর লকডাউন করা হয়।
এর আগে শনিবার রাত ৯ টায় নতুন দুই জনের করোনা পজেটিভ নমুনার পরীক্ষার ফলাফলের তথ্য মেইলযোগে পেয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ওই রাতেই নতুন আক্রান্ত দুই জনকে এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত দুইজনের একজন হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি প্রথমে ঢাকার সদরঘাটে আলুর ব্যবসায়ী বললেও পরে জানা যায় তিনি পুতার ঘাটের মৎস্য ব্যবসায়ী। তিনি মাছের দাদন আনতে গত দুই মাস ঢাকায় ছিলেন। গত ৮ মে তিনি মনপুরায় ফিরেন। অপর নতুন করোনা আক্রান্ত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা । তিনি আশুলিয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে স্ত্রীসহ কাজ করতেন। তিন স্ত্রীসহ মনপুরা ফিরেন ১০ মে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, আক্রান্ত দুই জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুইজনই সুস্থ্য রয়েছেন। তাদের শরীরে কোন উপসর্গ নেই। তাদের বাড়ি লকডাউন করতে স্বাস্থ্য কর্মীর গেছেন।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, মনপুরারয় নতুন যে দুইজন আক্রান্ত হয়েছে তারা দুইজনই ঢাকা ফেরত। তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও ১৪ টি ঘর লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ঢাকা ফেরত বেসরকারি ফুড পান্ডায় চাকরী করা যুবক নুর আলমের ২৩ এপ্রিল করোনা পজেটিভ আসে। ওই যুবককে সরকারি ডিগ্রী কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডের ১১ দিন চিকিৎসার পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়।
ক্যাপসন ঃ পিক- ১.২
মনপুরা ঢাকা ফেরত নতুন আক্রান্ত দুই জনের ঘর সহ ১৪ ঘরে লাল পতাকা টানিয়ে লকডাউন করছে প্রশাসনসহ স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তাররা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493