বরিশাল ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মহর্রম, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ সামাজিক বিধি না মানলেও বরিশালের মার্কেট বন্ধ হচ্ছে না। আজ মাকের্ট বন্ধ নিয়ে জেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় কোন সিদ্ধান্ত আসেনি। জানা গেছে আরও ২/৩দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
বরিশালের অধিকাংশ মার্কেট বন্ধ থাকলেও গুটি কয়েক যে মার্কেট/শপিংমল খোলা ছিল। আর তাতে ছিল উপছে পড়া ভিড়। সামাজিক দুরত্ব মানাতো দূরে থাক, দুধের শিশু নিয়েও কেনা কাটা করতে আসছে অনেকে। এর মধ্যে কিছু মানুষের মুখে ছিল না মাস্কও । এদিকে মার্কেট খোলার পর হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেশ কয়েক জেলায় জেলা প্রশাসক নিজ উদ্যোগে মার্কেট বন্ধ করলেও বরিশালে মার্কেট বন্ধ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল প্রশাসন। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মাকের্ট বন্ধের ঘোষণা দিলেও চকবাজার, গীর্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বেশ কিছু মার্কেট খোলা রাখে। আর এগুলোতেই ঘটে বিপত্তি। সামাজিক বিধি লংঘিত হতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উপর বিভিন্ন মহলের চাপ বাড়তে থাকে মার্কেট বন্ধ রাখার জন্য। এরই পরিপ্রেক্ষিতে জেলাপ্রশাসক এস এম অজিয়র রহমান আজ মালিক সমিতি নিয়ে বৈঠকে বসেন। কিন্তু সে বৈঠকে মার্কেট বন্ধ নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি। সেখানে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাক্স ব্যবহারের উপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়। আরও ২/৩দিন পরিস্থিতি অবলোকন করে তারপর মার্কেট বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।