আগামীকাল সকাল ৬টা থেকে বরিশালের সব মার্কেট বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৩:৩৫
  • 2798 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৩:৩৫
  • 2798 বার পঠিত
আগামীকাল সকাল ৬টা থেকে বরিশালের সব মার্কেট বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বরিশালের সব মার্কেট/ শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ মে থেকে স্বপ্ল পরিসারে শপিংমল চালু হলেও ক্রেতা বিক্রেতা উভয়ে সামাজিক দুরত্ব বজায় না রাখা, মাস্ক ব্যবহার না করাসহ প্রায় সবগুলো শর্থ ভংগ করায় গত ২৪ঘন্টায় শুধু বরিশাল নগরীতে ৭ জন করোনায় আক্রান্ত হয়। ফলে সৃষ্ট উদ্ভট পরিস্থিতির কারনে জেলা প্রশাসন মার্কেট বন্ধ ঘোষণা করেছেন।প্রশাসনের একটি বিশ্বস্থ্য সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার দুপরে ব্যবসায়ী মালিক সমিতির বৈঠকে মার্কেট ও শপিংমল বন্ধের ব্যাপারে ২/১দিন সময় চাওয়া হয়। কিন্তু ঐদিন বিকাল পর্যন্তই মার্কেটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। করোনা ভাইরা প্রতিরোধে মার্কেটের প্রবেশ মূখে হাত ধোায়ার ব্যবস্থা ছিলনা অনেকটিতেই। তার উপর শিশুদের নিয়ে মার্কেটে আসায় চরম স্বাস্থ্য ঝুকি দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ঐদিন রাতেই সিদ্ধান্ত হয় মঙ্গলবার ১৯ মে সকাল ৬টা থেকে মার্কেট শপিংমল সব বন্ধ থাকবে।

তবে পূর্বের চিকিৎসা সংক্রান্ত জরুরী সেবা সার্বক্ষণিক খোলা থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার পূর্বের নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

জরুরী কারণ ব্যতীত রিক্সা, মোটর সাইকেল, যাত্রী পরিবহণ গাড়ি অটো বা সিএনজি চলাচল বিকেল চারটার পর পুরোপুরি বন্ধ থাকবে।

জারীকৃত আদেশ সকলকে মেনে চলার জন্য বলা হয়েছে। এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493