দেশে একদিনে শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৪:৫২
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৪:৫২
  • 829 বার পঠিত
দেশে একদিনে শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুও সব রেকর্ড ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছে ২১২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৩৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৭৮৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৪৯ জন। মৃত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ৪ জন নারী। নতুন করে সুস্থ হয়েছে ২১২ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ১৯ দশমিক ২১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৯৩০ জন, মারা যায় ১৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493