ব‌রিশা‌লে ২৪ ঘন্টায় ৪ পু‌লিশসহ ক‌রোনা প‌জে‌টিভ ৮ জন

  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২৩:১৫
  • 908 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২৩:১৫
  • 908 বার পঠিত
ব‌রিশা‌লে ২৪ ঘন্টায় ৪ পু‌লিশসহ ক‌রোনা প‌জে‌টিভ ৮ জন

২৪ ঘন্টায় বরিশালে ৪ পু‌লিশ সদস্যসহ ‌ক‌রোনা প‌জে‌টিভ ৮জন

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে । এর ম‌ধ্যে চার পু‌লিশ সদস্য র‌য়ে‌ছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। আক্রান্ত ৪ পুলিশ সদস্যের মধ্যে ১ জন বরিশাল পুলিশ লাইনের এবং বাকি ৩ জন কোতোয়ালি মডেল থানায় কর্মরত। এ ছাড়া আক্রান্তদের ম‌ধ্যে একজন নগরীর কাজীপাড়া এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৫৫), অন্য একজন বরিশাল মহানগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা নারী বয়স (৩৫), অপর জন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (২৮), অন্য জন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (৬০) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ১৮ মে সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ৮ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আটজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৮ জন নারী এবং ৬০ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৬৪ জন, ৫০ থেকে তার উর্ধে ১৭ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৪৬, সদর উপজেলা ২জন (রায়পাশা কড়াপুর এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৭জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ৩জন, মুলাদী ২জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493