কুয়াকাটার ট্যুর অপারেটরদের নিয়ে প্রথম ভার্চুয়াল প্রশিক্ষণ

  • আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৬:৩২
  • 936 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৬:৩২
  • 936 বার পঠিত
কুয়াকাটার ট্যুর অপারেটরদের নিয়ে প্রথম ভার্চুয়াল প্রশিক্ষণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ করোনা আক্রান্তে গোটা দেশ যখন লকডাউনে, দেশের পর্যটন শিল্প যখন স্থবির, ঠিক তখন অন্ধকারে
আলোর ঝলকানির মতো পর্যটন সংশ্লিষ্ঠদের জন্য নতুন দিগন্ত উম্মোচন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। কর্মহীন অবস্থায় থাকা ট্যুর অপারেটরদের নিয়ে এই প্রথম শুরু হয়েছে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল প্রশিক্ষণ। এই কর্মসূচী একদিকে যেমন ট্যুরিজমকে এগিয়ে নিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে, অপারদিকে কর্মহীন ট্যুর অপারেটরগন
আর্থিক ভাবে লাভবান হবেন। পর্যটনমুখী ব্যবসায়ীদের এই দু:সময় এমন একটি কর্মসুচী নেয়ায় ভীষন খুশি অংশগ্রহনকারীরা ।

১৯ মে (মঙ্গলবার) বেলা ১১ টায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) এর সদস্যদের করোনা সংকট উত্তরণ ও পেশাগত
দক্ষতা বৃদ্ধিতে ২ দিন ব্যাপি অনলাইন ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব)
জাবেদ আহমেদ। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালক (যুগ্ন সচিব) আবু তাহের মোহাম্মদ জাবের। এছাড়াও কর্মশালায় সম্পৃক্ত ছিলেন,ট্যুরিজম বোর্ট উপ-
পরিচালক মোহাম্মদ সাইফল ইসলাম,সহকারী পরিচালক বোরহান উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান এবং মনিরুজ্জামান মাসুম, নুরাইন শারমিন আফরোজি। এই প্রশিক্ষনে অনলাইনে কুয়াকাটার ৩০ জন ট্যুর অপারেটর অংশ নেয়।

ট্যুর অপারেটর এসোসিয়েশ অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি একটি চমৎকার উদ্যোগ। ট্যুর
অপারেটররা বসে না থেকে অনন্ত ভবিষ্যতের জন্য প্রশিক্ষন নিয়ে দক্ষতা বৃদ্ধি করতে পারছে, অপরদিকে আর্থিক ভাবেও সহযোগীতা পাচ্ছে ।
এমন একটি কর্মসূচী হাতে নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493