ব‌রিশা‌লে ঈ‌দের জামা‌তে শিশু ও ব‌য়োবৃদ্ধারা নি‌ষিদ্ধ

  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ২০:৩১
  • 1041 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২২ ২০২০, ২০:৩১
  • 1041 বার পঠিত
ব‌রিশা‌লে ঈ‌দের জামা‌তে শিশু ও ব‌য়োবৃদ্ধারা নি‌ষিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে এবার ঈদের জামাতে শিশু ও বৃদ্ধদের নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে আগত মুসল্লীদের বাসা থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে এবং অযু করে আসতে হবে। আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা বিষয়ক জেলা কমিটির এক সভায় এ সকল সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও আরও কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে কোভিড-১৯ এ উদ্ভূত পরিস্থিতিতে ঈদ উল ফিতরের নামাজ নিয়ে করোনা বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায়ে বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আলোচানন্তে প্রতিটি মসজিদে স্বাস্থ্য বিধি মেনে একাধিক জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য প্রতিটি জামাতে পৃথক পৃথক ইমাম দ্বারা পরিচালনারও সিদ্ধান্ত গৃহীথ হয়। এ ছাড়াও মসজিদে কার্পেট ব্যবহার নিষিদ্ধ করা হয়। আগত মুসল্লীরা প্রত্যেকে বাসা থেকে অযু করে আসবেন এবং জায়নামাজ নিয়ে আসবেন। একাধিক জামাত অনুষ্ঠানের জন্য সকাল ৭টায় প্রথম জামাত এবং ১১টায় শেষ জামাত অনুষ্ঠানেরও সিদ্দান্ত গৃহীত হয়। উন্মুক্ত কোন স্থানে এবার ঈদ নামাজ অনুষ্ঠান না করার জন্যও সিদ্ধান্ত হয়। এছাড়া এবার জামাতে শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ্য ব্যক্তিদের মসজিদে ঈদের জামাতে অংশ নেয়া নিষিদ্ধ করা হয়। এছাড়া প্রতিটি মসজিদের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা বা হ্যান্ড সেনিটারাইজ এর ব্যবস্থা রাখতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493