বরিশালে ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১১:১৯
  • 862 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১১:১৯
  • 862 বার পঠিত
বরিশালে ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা

দি বরিশাল ডেস্ক।। ঘূর্ণিঝড় আম্ফান চলে গেছে। এর রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এখনও সুনির্দিষ্ট নয় ঈদ রোববার নাকি সোমবার হবে। এই দুইদিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, ‘কাল (রোববার) ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর রোববার না সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493