বানারীপাড়ায় উদয়কাঠিতে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ঈদ সামগ্রী উপহার

  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৫:২২
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৫:২২
  • 798 বার পঠিত
বানারীপাড়ায় উদয়কাঠিতে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ঈদ সামগ্রী উপহার

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলার উদয়কাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন ব্যক্তিগত উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার সকালে উদয়কাঠি ইউনিয়নের মধুরভিটা গ্রামের নিজ বাড়িতে বসে সাধারণ মানুষের মাঝে
সামাজিক সুরক্ষা বজায় রেখে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি আগত সাধারণ
মানুষের উদ্দেশ্যে বলেন, আমার এই সামান্য প্রচেষ্টা (উপহার) মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং আওয়ামী লীগের আদর্শের অনুপ্রেরণা। সাধারণ মানুষকে দেওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের এ ঈদ সামগ্রী উপহারে ছিলো একটি করে মুরগী, চিনি, সেমাই, গুড়ো দুধ, দারুচিনি, এলাচ, জিরা, কিচমিচ, আলু, পেঁয়াজ, আদা, রোশন, ডাল, তেল ও চাল প্রভৃতি । এছাড়াও
তিনি দেশের মধ্যে কোভিড-১৯’র প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের
ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সমন্বয়ে কর্মহীন ও দুঃস্থ পরিবারের সঠিক তালিকা
প্রনয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493