বরিশাল ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারনে ও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালী- ১ আসনে (সদর-মির্জাগঞ্জ-দুমকি) কর্মহীন অসহায় দুঃস্থদের জন্য মানবিক খাদ্য সহায়তাসহ ঈদ উপহার বিতরন করলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক পটুয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ আলী আকবর।
উক্ত ত্রান ও ঈদ সামগ্রী বিতরন কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ২৩ মে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব রক্ষা করে কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি বিতরন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আকবর এর পক্ষে ঈদ সামগ্রী বিতরন করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম।