বিএনপি নেতা মোশাররফসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ২২:৫৬
  • 1004 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ২২:৫৬
  • 1004 বার পঠিত
বিএনপি নেতা মোশাররফসহ গ্রেপ্তার ৩

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বি এম মোশাররফ হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হলেন অ্যাডভোকেট আলম ও অ্যাডভোকেট তৌহিদ।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই মামলায় সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই একই মামলায় একই জায়গা থেকে গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রায় একই সময়ে একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493