বরিশালে লঘুচাপ ও কালবৈশাখীর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১০:৫৯
  • 807 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১০:৫৯
  • 807 বার পঠিত
বরিশালে লঘুচাপ ও কালবৈশাখীর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

দি বরিশাল নিউজ।। পশ্চিমা লঘুচাপ ও আসন্ন কালবৈশাখীর প্রভাবে সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। বিশেষ করে চাঁদপুর ও চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি। আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত লঘুচাপ ও কালবৈশাখীর প্রভাবে দেশের কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। পাশাপাশি কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারির শেষ থেকেই কালবৈশাখীর আগমন শুরু হয়। এটা মার্চ-এপ্রিল পর্যন্ত চলে। এখন থেকে মাঝে মাঝেই এ ধরনের ঝড়-বৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘সোমবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা বৃহস্পতিবার পর্যন্ত মাঝে মাঝেই হবে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। একারণে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যেতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে। এছাড়া হাতিয়ায় ৩৪, মোংলায় ২৯, সাতক্ষীরায় ৩১, সন্দ্বীপে ২০, রাঙামাটিতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে হয়েছে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493