মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে বাঙালী শ্রমিক নিহত

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০২:০০
  • 1019 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০২:০০
  • 1019 বার পঠিত
মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে বাঙালী শ্রমিক নিহত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৯নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের কোল্ড ইয়ার্ডে (কয়লা রাখার স্থান) কাজ করার সময় উপর থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে এক বাঙালী শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইব্রাহিম খান ওরফে তারেক (২২)। সে বরিশাল কোতোয়ালি থানার খায়েরদিয়া গ্রামের মো. আইয়ুব আলী খানের ছেলে। সে পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে রানা এন্টারপ্রাইজের সরবরাহকারী শ্রমিক হিসেবে কাজ করতো।
পুলিশ ও তাপ বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিদ্যুত কেন্দ্রে নির্মাণাধীন কোল্ড ইয়ার্ডের নিচে কাজ করতে ছিলো ইব্রাহিম। ঘটনার সময় হঠাৎ কোল্ড ইয়ার্ডের উপর থেকে একটি লোহার অ্যাঙ্গেল অসাবধানবশত পড়ে মাথায় ডান পাশ থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে তাকে ভ্যান যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ডা.জেএইচখান লেলিন তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
এ ঘটনার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান,এএসপি আহম্মদ আলী, ওসি মো. মনিরুল ইসলাম পায়রা তাপবিদ্যুত কেন্দ্র পরিদর্শণ করেন এবং বাঙালী ও চায়না শ্রমিক এবং বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের মালিক ফালুক গাজী রানা জানান, দূর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ইব্রাহিম মারা গেছে। তার মাথায় আঘাত লেগেছে।
পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিসিপিসিএল’র প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো জানান, নিহত শ্রমিক প্রোপার সেফটি ড্রেসে ছিলো। মাথায় হেলমেট থাকলেও উপর থেকে ভারি বস্তু পড়ায় তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের লাশের সুরতহাল শেষে ময়রাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493