পটুয়াখালীতে এক সংবাদকর্মী ও এক কাউন্সিলরসহ নতুন শনাক্ত ৫

  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ২২:৩২
  • 1061 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ২২:৩২
  • 1061 বার পঠিত
পটুয়াখালীতে এক সংবাদকর্মী ও এক কাউন্সিলরসহ নতুন শনাক্ত ৫

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে এক সংবাদকর্মীসহ নতুন করে ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দৈনিক ভোরের কাগজ পটুয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমান এনামুল হক(৪২) , পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিজামুল হক (৫৮), পৌরসভার মেয়রের ড্রাইভার মাসুদ(৪০) এবং দুইজন পৌরসভার নাগরিক খন্দকার সিদ্দিকুর রহমান(৪০) ও মোস্তফা মাদবর(৫৫) রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৭ জন। সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। ৩ জনার মৃত্যু হয়েছে। আইসোলেসনে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী জেলায় ২৭ মে পর্যন্ত ১৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সিভিল সার্জন জানান। ২৭ মে পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ৭১১ জন এবং এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৩৯৫২জন। পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামনে আক্রান্তদের জন্য প্রস্তুতকৃত বেডের সংখ্যা রয়েছে ২২১টি। এর মধ্যে সরকারী বেড রয়েছে ১১০টি। চিকিৎসা সেবায় ৭৫ জন ডাক্তার ও ১০০ জন নার্স রয়েছে বলে জেলা করোনা সেল সূত্রে জানাগেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493