বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঝালকাঠির রাজাপুরে মাদক মামলার আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বিকালে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার এসআই খোকন ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে লক্ষ করে দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় এসআই খোকন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাঁকে বরিশালে নিয়ে এসেছি। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।’