বরিশাল ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্ব ৩১ মে রবিবার সকাল ১১টায় পটুয়াখালী জেলার সদর থানাধীন খাসেরহাট বাজার এলাকায় থেকে হত্যা চেষ্টার মামলার এজাহার নামীয় অন্যতম পলাতক আসামী মোঃ ইউসুফ হাওলাদার (৫২) কে গ্রফতার করে। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ হাওলাদার সদর থানাধীন মরিচ বুনিয়া ইউনিয়ন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১.০৪.২০ইং তারিখ বেলা আনুমানিক ১১ টার সময় একই গ্রামের মরিচ বুনিয়া এলাকায় গ্রেফতারকৃত মোঃ ইউসুফ হাওলাদারসহ ১০-১২ জন লোক একই এলাকার ভিকটিম মোঃ হাসান, পিতা-ফোরকান ভূইয়া, মোঃ অলি, পিতা-মোস্তফা ঘরামী, মিঠু আকন, পিতা-শফিক আকন ও মোঃ নাসির, পিতা- মৃত এরাছিন হাওলাদারকে বিভিন্ন দেশীয় অস্ত্র ধারা এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ ঘটনা সংক্রান্তে ভিকটিম পরিবার গত ২৬.০৪.২০ইং তারিখ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ ২৬/৪/২০ ধারা ১৪৩,৩৪১,৩২৩,৩২৪, ৩২৫,৩২৬,৩০৭,৪৪৮,৪৬১,৩৮০,৪২৭,৫০৬ পিসি)। বাদী পক্ষ আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মোঃ ইউসুফ হাওলাদারকে খাসেরহাট বাজার এলাকা হতে গ্রেফতার করে। উক্ত এহাজারভুক্ত পলাতক আসামীকে পটুয়াখালীর সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ইউসুফ মরিচবুনিয়া গ্রামের মোসলেম আলী হাওলাদারের ছেলে বলে র্যাব জানায়। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে র্যাবের কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান।