বানারীপাড়ায় নমুনা সংগ্রহ কারী ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী’র কোভিড-১৯ পজেটিভ

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:৪১
  • 818 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৬:৪১
  • 818 বার পঠিত
বানারীপাড়ায় নমুনা সংগ্রহ কারী ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী’র কোভিড-১৯ পজেটিভ

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে
গ্রাম থেকে গ্রামে, এক ঘর থেকে অন্য ঘরে যেখানেই কোভিড-১৯ এর নমুনা আছে এমন ব্যক্তির সন্ধান পেয়েছেন সেখানেই ছুটে গেছেন বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা উত্তরকুল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি সুমন সিদ্দিকী। প্রাণঘাতি বৈশ্বিক নভেল কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে নিজেই করোনা রোগে আক্রান্ত হলেন ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী। গত ৩ মাস ধরে এ করোনা যোদ্ধা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে ভয়কে উপেক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম্পল কালেকশন টিমের অন্যতম সদস্য হিসেবে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ৭৫ জন রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন। বানারীপাড়া বাসীকে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা করতে ও রোগীদের সেবা দিতে নিরন্তরভাবে ছুটে চলা সন্মুখ সারির এ করোনা যোদ্ধা নিজেই করোনা রোগে আক্রান্ত হওয়ায় এলাকাবাসীও ব্যথিত হয়েছেন। সবার প্রত্যাশা দৃঢ় মনোবল নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে আবারও মানবতার সেবায় আত্ম নিয়োগ হবেন মুজিব অন্তপ্রান এ সৈনিক। স্বাস্থ্য কর্মী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী শুধু রোগীর স্যাম্পল কালেকশনই করেননি লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া এলাকার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বন্ধু,এলাকার বড় ভাই ও পারিবারিক উদ্যোগে খাবার সহায়তা,মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা সহ এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতন করতে নানা ভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম কবির হাসান জানান গত ২৩ মে সুমন সিদ্দিকীর স্যাম্পল কালেকশন করে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানোর পরে ৩০ মে রাতে তার করোনা পজেটিভ আসে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত সুমন সিদ্দিকী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493