শাহে আলম এমপি’র নেতৃত্বে পাউবো’র সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৩৯
  • 847 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৩৯
  • 847 বার পঠিত
শাহে আলম এমপি’র নেতৃত্বে পাউবো’র সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

মো. সুজন মোল্লা, বানারীপাড়া (বরিশাল)।। বানারীপাড়া উপজেলার মাঝ দিয়ে বয়েচলা ভয়াল সন্ধ্যা নদীর ভাঙ্গন অব্যাহত থাকা এলাকা পরিদর্শণ করা হয়েছে। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দখিনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ ও বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেণ।

রবিবার (৩১ মে) বিকালে প্রথমে উপজেলার শিয়ালকাঠির বড় খেয়াঘাট এলাকা ও পরে সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজারের অদূরে সন্ধ্যা নদীতে ১৬ টি পরিবারের বসত বাড়ি হারানো এলাকা পরিদর্শণ করেণ তারা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি নদী ভাঙ্গনে অসহায় হয়ে পড়া ১৬টি পরিবারের মাঝে এ সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেন। সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ’র সময় অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,ওসি শিশির কুমার পাল,পিআইও প্রকৌশলী মো. মহসিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, সহকারি শিক্ষক হায়দার আলী ও স্থানীয় ইউপি সদস্য পনিরুজ্জামান পনির প্রমুখ। এর আগে শনিবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শণ করে সংসদ সদস্য মো. শাহে আলম ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর প্রতি সমবেদনা জানিয়ে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও  তাদের  পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রসঙ্গত শুক্রবার রাত ১টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজারের অদূরে ভাঙন কবলিত নদীর তীরে বসবাসরত ওই পরিবার গুলোর বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493