মহিপুরে ভূমিহীন পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ॥ নারীসহ আহত পাঁচ

  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৪৪
  • 835 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২১:৪৪
  • 835 বার পঠিত
মহিপুরে ভূমিহীন পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ॥ নারীসহ আহত পাঁচ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারের পাশে ভূমিহীন সোনা মিয়ার পরিবারের ওপর সশস্ত্র
হামলা করা হয়েছে। শনিবার শেষ বিকেলে এ হামলার ঘটনায় সোনা মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম, ভাইয়ের ছেলে হাসান মুসল্লী, হোসেন মুসল্লী ও ভাইয়ের মেয়ে কুলসুম বেগম গুরুতর আহত হয়েছে। এদের সবাইকে রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনা মিয়ার অভিযোগ তিনি সরকারি খাস জমি বন্দোবস্ত পেয়েছেন। ওই জমি দখলের জন্য একই এলাকার মিজানুর তালুকদার, মোকসেদ, ফেরদৌস, আতিকুল, আতাউলসহ ৭/৮জনে সশস্ত্র এ হামলা চালায়। ঘটনার দিন সোনা মিয়ার জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেয়ার চেষ্টা চালায় প্রতিপক্ষ। এতে বাঁধা দেয়ায় হামলা-মারধর করা হয়েছে। হামলাকারি চক্র দাও, লাঠি, রড নিয়ে এলোপাথারি হামলা চালায়। এক পর্যায় অবরুদ্ধ করে রাখা হয়। পরে মহিপুর থানা পুলিশ গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493