বরগুনায় স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৫৭
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৭:৫৭
  • 798 বার পঠিত
বরগুনায় স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকার সোহরাব হাওলাদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী হালিমা বেগমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বেতাগী থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, শুক্রবার বিকেলে হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছন্দু সিকদারের কচুক্ষেতে মো. সোহরাব হাওলাদারের (৫৫) লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী বেতাগী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পাওয়ার পরই থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল করার সময়ে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোট পাওয়ার পরে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে মো. আল আমিন বাদী হয়ে রবিবার বেতাগী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে রবিবার রাতে নিহতের স্ত্রী হালিমা বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সোহরাব হাওলাদারের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এলাকার অনেকেই নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সোহরাব হাওলাদারের স্ত্রীর সাথে কারও পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। আর সে কারনেই সোহরাব খুন হয়ে থাকতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493