পটুয়াখালীতে লঞ্চ রোটেশনের কারনে ভোগান্তির শিকার যাত্রী সাধারন

  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৯:৫১
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৯:৫১
  • 798 বার পঠিত
পটুয়াখালীতে লঞ্চ রোটেশনের কারনে ভোগান্তির শিকার যাত্রী সাধারন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে ৬৬ দিন লক ডাউনের পর লকডাউন শিথিল হওয়ায় ঢাকা ফেরা শত শত যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছে।
কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে ৬৬ দিন লক ডাউনের পর সরকার লকডাউন তুলে নিয়ে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন শর্তসাপেক্ষে গণপরিবহনসহ নৌযান চলাচলের নির্দেশে ৩১ মে রবিবার সন্ধ্যায়
প্রশাসনের হস্তক্ষেপে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে সুন্দরবন-৮, এ আর খান-১ ও রাসেল-৮ নামক তিন দ্বিতল লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

লকডাউন উঠিয়ে নেয়ার দ্বিতীয় দিন ০১ জুন সোমবার মাত্র দুটি লঞ্চ থাকায় ঢাকার উদ্দেশ্যে আসা দূর দুরান্ত থেকে শত শত যাত্রী সাধারন
স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারীতে ঢাকায় যেতে না পারায় যাত্রী সাধারন ভোগান্তি ও বঞ্চনার শিকার হন।
উল্লেখ্য, পটুয়াখালী – ঢাকা এবং ঢাকা-পটুয়াখালী নৌ-রুটে প্রতিদিন পাঁচটি লঞ্চের রুট পারমিট থাকলেও লঞ্চ মালিকদের রোটেশনের কারনে মাত্র দুটি লঞ্চ চলাচাল করছে। যাত্রী সাধারনের দাবী
পাঁচটি লঞ্চ চলাচল করলে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব যেমন রক্ষা হতো তেমনি তাদের এ ভোগান্তির শিকার হতে হতো না। সরকারের কাছে ভুক্তভোগী যাত্রীদের দাবী উক্ত রুটে পারমিটকৃত পাঁচটি লঞ্চ চলাচলের ব্যবস্থা করে যাত্রী সাধারনকে ভোগান্তি ও দুর্ভোগ থেকে রক্ষা করা হোক। এ পাঁচটি লঞ্চ চলাচল করলে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব যেমন রক্ষা পাবে, তেমনি মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমন থেকেও মানুষ রক্ষা পাবে। বিষয়টি সুনজরে দেখার জন্য সরকার প্রধানের কাছে জোর দাবী করেছেন লঞ্চঘাটে বিড়ম্বনার শিকার হাজারো যাত্রীদের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493